ইন্টারন্যাশনাল ইনোভেশন ও টেকনোপ্রেনারশিপ কনফারেন্সে ইউআইটিএস

২৭ সেপ্টেম্বর, ২০২৪ ১৬:০২  

ইনটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি মালয়েশিয়া কর্তৃক আয়োজিত দুই দিনব্যাপী ইন্টারন্যাশনাল ইনোভেশন ও টেকনোপ্রেনারশিপ সম্মেলনে বাংলাদেশ থেকে ভার্চুয়ালি অংশ নিয়েছে কো-অর্গানাইজার ও একাডেমিক কোলাবোরেটর ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস) এর শিক্ষকেরা।

বাংলাদেশ ছাড়াও স্বাগতিক মালোয়েশিয়া থেকে ৩৫০ জন গবেষক অংশ নেন। বিশ্বের ১১টি দেশ থেকে সম্মেলনে মোট ১৮৫টি গবেষণা পত্র উপস্থাপন করা হয়। এর মধ্যে ইউআইটিএস কনফারেন্স রুম থেকে ২৬ ও ২৭ সেপ্টেম্বর যুক্ত হয়ে নিজেদের উদ্ভাবনী ভাবনা ও গবেষণা পত্র উপস্থাপন করেন বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি সদস্য ও গবেষকেরা ।

ইউআইটিএস ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) মাধ্যমে সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রফেসর আইআর ডঃ মালাথি বাতুমলাই (কনফারেন্স চেয়ার), প্রফেসর ডঃ ওং লিং শিং (প্রো-ভাইস চ্যান্সেলর, ইনটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি), এসোসিয়েট প্রফেসর ডাটুক ডঃ সাবরি মোহাম্মদ শরীফ (ইউনিভার্সিটি টেকনিকাল মালয়েশিয়া, মেলাকা, মালয়েশিয়া), প্রফেসর ডঃ শের আফজাল খান (আবদুল ওয়ালি খান ইউনিভার্সিটি মার্ডান, পাকিস্তান) এবং ডঃ অর্পিতা রায় (শার্দা ইউনিভার্সিটি, গ্রেটার নয়ডা, ভারত)।

দ্বিতীয় দিনে প্রফেসর ড: ডেসিনটা আররোভ দেওই (ডেপুটি কনফারেন্স চেয়ার), কিনোট স্পিকার প্রফেসর ড: ফ্রান্সিস অনদিটি (রিয়ার ইউনিভার্সিটি, কেনিয়া), প্রফেসর ড: এডিডি উইনারসো (ইউনিভার্সিটাস জেন্ডরাল আছমাদ ইয়ানি, ইন্দোনেশিয়া), প্রফেসর ড: হানি আব্দাল্লাহ আল- রায়াসদেহ(আল হোসেন বিন তালাল ইউনিভার্সিটি, জর্দান)

দুইদিনে কনফারেন্সটিতে পাঁচটি সমান্তরাল সেশনে বিভক্ত ছিল, যার প্রতিটি সেশন সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস (এসডিজি)-এর সাথে সামঞ্জস্যপূর্ণ একটি নির্দিষ্ট থিমের উপর ফোকাস করেছিল। এই থিমগুলোর মধ্যে স্বাস্থ্য ও জীবন বিজ্ঞান একীকরণ, প্রকৌশল উদ্ভাবন ও আবিষ্কার, কম্পিউটিংয়ে নেক্সট-জেন ক্ষেত্র, উদ্ভাবনী ব্যবসা ও ব্যবস্থাপনা এবং টেকসই শিক্ষা অন্তর্ভুক্ত ছিল।
ট্র্যাক 1 - টেকসই ভবিষ্যতের জন্য স্বাস্থ্য এবং জীবন বিজ্ঞানকে একীভূত করা
ট্র্যাক 2 - ইঞ্জিনিয়ারিং আবিষ্কার এবং উদ্ভাবন
ট্র্যাক 3 - কম্পিউটিং-এ নেক্সট-জেন হরাইজনস
ট্র্যাক 4 - টেকসই ভবিষ্যতের জন্য উদ্ভাবনী ব্যবসা এবং ব্যবস্থাপনা
ট্র্যাক 5 - টেকসই শিক্ষা: সংকট-প্রবণ প্রেক্ষাপটে স্থিতিস্থাপক শিক্ষাবিদ এবং শিক্ষার্থী